ঢাবির ৫৫তম ম্যানেজমেন্ট ডে বুধবার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ০৩:২৭ পিএম


ঢাবির ৫৫তম ম্যানেজমেন্ট ডে বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৫৫তম ম্যানেজমেন্ট ডে’।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) দিনব্যাপী এ উৎসবটি টিএসসি অডিটোরিয়াম ও বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

প্রতি বছর এই দিনটি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক মিলনমেলার উৎসবে পরিণত হয়। সেই ধারাবাহিকতায় এবারও দিনব্যাপী নানা অনুষ্ঠান, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। 

বিজ্ঞাপন

এদিন ম্যানেজমেন্ট বিভাগের প্রাঙ্গণ থেকে সকাল ৯টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনের সূচনা হবে। যেখানে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। র‍্যালিটি ঘুরে টিএসসি প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

র‍্যালি শেষে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিরা। 

বিজ্ঞাপন

উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হবে একটি প্যানেল আলোচনা, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা অংশ নেবেন। আলোচনায় আধুনিক ব্যবস্থাপনা শিক্ষা, উদ্যোক্তা বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং তরুণ নেতৃত্ব গঠনের নানা দিক উঠে আসবে।

দুপুরের পর অনুষ্ঠিত হবে আঞ্চলিক ভাষায় বিতর্ক প্রতিযোগিতা, যা প্রতি বছর ম্যানেজমেন্ট ডে-এর অন্যতম জনপ্রিয় আয়োজন হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উপস্থাপন দক্ষতা ও দলীয় চেতনার প্রতিফলন ঘটবে এই প্রতিযোগিতায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ছাড়া ম্যানেজমেন্ট ডে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা— যেমন রচনা, কুইজ, পোস্টার প্রেজেন্টেশন ও উদ্যোক্তা আইডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

দিনের শেষ ভাগে আয়োজন করা হবে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা। বিভাগের শিক্ষার্থীরা এই পর্বে সংগীত, নৃত্য, নাট্যাংশ ও কবিতা আবৃত্তির মাধ্যমে সৃজনশীলতার উচ্ছ্বাসে টিএসসি অডিটোরিয়ামকে মুখর করে তুলবে।

আয়োজকদের মতে, ‘ম্যানেজমেন্ট ডে শুধু একটি বার্ষিক উৎসব নয়; এটি আমাদের বিভাগের ঐক্য, সাফল্য ও আত্ম-উন্নয়নের প্রতীক। প্রতি বছর এই দিনটি আমাদের অনুপ্রেরণা জোগায় নতুন উদ্যমে এগিয়ে যেতে।’

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission